🔴🟢🟡দোয়া কবুলের শর্ত

১)পাচ ওয়াক্ত নামাজ আদায় করা

২)মিথ্যা কথা না বলা

৩)কারো গিবত না করা

৪)যিনা ,ব্যাভিচার,হারাম সম্পর্কের মত জঘন্য কাজ না করা

৫)হালাল খাদ্য খাওয়া

৬)সুদ ঘুষ খাওয়া হারাম 

৭)চক্ষু,অন্তর,হাত এবং লজ্জা স্থানের হেফাজত করা

৮)দান সদকা করা

৯)পর্দা করা

১০)বেশি বেশি  নফল ইবাদত করা

১১)দরুদ শরীফ ও ইস্তেগফার পাঠ করা


আপনারা অনেকেই দিনরাত বিলাপ করছেন বিয়ে না হওয়া,সন্তান হচ্ছেনা,চাকরি হচ্ছেনা,অসুখ থেকে মুক্তি চাই,বাড়ি চাই,গাড়ি চাই অথবা রিজিকের সমস্যা অথবা পছন্দের মানুষকে বিয়ে করতে চাই বা স্বামীকে ফিরে পেতে চাই।কিন্তু আপনারা অনেকেই পাঁচ ওয়াক্ত নামাজই ঠিক টাকমতো পরেন না।আবার কমেন্টে বিলাপ করেন যে কতো চাইলাম....আল্লাহ তোমার আমার দোয়া কবুল করলেন না!

আপনি ফরজ ই পালন করেননা নফল ইবাদত তো বাদই দিলাম। 

আল্লাহ আপনাকে বিপদগ্রস্ত কেন করেন????কারণ তিনি আপনাকে তার নিকটবর্তী করতে চান।আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য ফরজ নামাজ টা জরুরি তারপর নফল নামাজ এবং তাহাজ্জুদ। কেউ কেউ আবার তাহাজ্জুদ পরেন কিন্ত ফরজ নামাজ পরেননা।শুনুন আপনার প্রিয় জিনিস পেতে চাইলে আপনাকে আল্লাহর প্রিয় হতে হবে।তাই দেখুন আপনার ত্রুটি কোথায় আর নিজেকে শোধরান।অযথা আল্লাহকে দোষারোপ করে নিজের ইহকাল এবং পরকাল দুটোই হারাবেন না।

আপনাদের সবার মনের হালাল এবং নেক দোয়া আল্লাহ কবুল করুন।আমিন...

Comments

Popular posts from this blog

দ্বীনের কথা

islam